অল্পকথা

টের পান- জীবন জটিল হয়ে উঠছে ক্রমশ? সময় বদলে গেছে, সময় বদলে যাচ্ছে- জীবনের চাওয়া পাওয়া আকাশ ছুঁতে চাইছে। আমাদের সম্পর্ক, ক্যারিয়ার, সামাজিকতা- সবকিছু আমাদের বদলে দিচ্ছে। নিজের মতো করে নিঃশ্বাস নেওয়ার স্থানটুকু কোথায় যেন হারিয়ে যাচ্ছে। অর্নবের গান গায়- 'কোথাও নেই ঝুমঝুম অন্ধকার তক্ষকডাকা নিশুতিতে, রূপকথা শুনে শিউড়ে ওঠে না গা..' আর শুনলে মনে হয় এ যেন আমাদের সবার গান। পশ্চিমে ঢেউ উঠেছে ভোগবাদিতার বিপরীতে গিয়ে নূন্যতম জিনিস নিয়ে সহজ জীবনে ফিরে যাওয়ার, বলা হচ্ছে 'মিনিমালিজম'।

আমাদের দর্শনে এই মিনিমালিজম অনেক আগে থেকেই আছে- সহজিয়া জীবনদর্শন একই কথা বলে। আমরা চাই না সময়ের বিপরীতে যেতে।  বরং প্রযুক্তিকে ব্যবহার করে জীবনকে আরো সহজ কিভাবে করা যায় সেটা এই ব্লগের একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এছাড়া জীবনের প্রতিটা ব্যাপারেই যেন কাজে আসতে পারে এমন সব আর্টিকেল প্রকাশ করা হবে সহজিয়াতে। আপনারা লিখতে চাইলে এই ইমেইল ঠিকানায় লেখা পাঠান- inkopy@gmail.com ।

জীবন সুন্দর হোক, সহজ হোক।